উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ
জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। তারই একটা স্বীকৃতি পেলেন এবার। স্বীকৃত টি–টুয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটটির সম্পাদকীয় দলের বেছে নেওয়া বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে […]