ঢামেক ছাত্রদলের নতুন কমিটিতে সরকারি দুই চাকরিজীবি
নিজস্ব সংবাদদাতা: আট বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক ও ডা. মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে নবগঠিত কমিটির শীর্ষ পদের দুজনই সরকারি চাকরিজীবী।