এক ইলিশ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ইলিশটির ওজন ছিল ২ কেজি ৩০০ গ্রাম। ৬ হাজার টাকা থেকে মাছটির ডাক শুরু হয়ে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।