লক্ষ্মীপুরে মোড়ে মোড়ে আ’লীগ নেতাকর্মীদের অবস্থান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ: লক্ষ্মীপুর উত্তর ষ্টেশন এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি-জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিহত করার জন্য অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া পৌর শহরের ঝুমুর মোড়ে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুসহ শতাধিক নেতাকর্মী।

এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির নেতৃত্বে কলেজে পটকে অবস্থান নিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে লক্ষ্মীপুর পৌর শহরের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থান অবস্থান নিয়েছে আওয়মীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এছাড়াও  পৌর শহরের কিছুক্ষন পর পর মোটরসাইকেল মোহড়া দিচ্ছেন ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন