রামগতিতে ছাত্রদল ও যুবদলের নেতা গ্রেফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ
ramgoti thana

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হান্নান (২৮) ও চরগাজী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর ও রামগতির উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হান্নান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের আবদুল বারেকের ছেলে। সাইদুল চর গাজী ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে উপজেলা সদর হাজিরহাট থেকে ছাত্রদল নেতা হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন