লক্ষ্মীপুরে এমএ সাত্তার ট্রাস্টের প্রস্তুতি সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জুলাই, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ সফল করতে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন এমএ সাত্তার। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ট্রাষ্ট সূত্রে জানায়, এম এ সাত্তার ট্রাষ্টের উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় অনুদানের চেক প্রদান করা হবে। শহরের সোনার বাংলা রেস্টুরেন্ট শনিবার (২৮ জুলাই) পৌরসভার ১৬৯ মসজিদ, ১৬ মন্দির ও একটি গীর্জায় অনুদানের চেক বিতরণ ও লক্ষ্মীপুর পৌরসভার আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ প্রস্তুতি সভা করা হয়।

ট্রাষ্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল, আবুল খায়ের স্বপন, উত্তম দত্ত, মীর শাহাদাৎ হোসেন রুবেল, জেসমিন আক্তার, হাসিনা আক্তার ও সাবেক ছাত্রনেতা আবদুস সাত্তার প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন