প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি গ্রামাঞ্চলের ছেলে-মেয়েদের বিদ্যালয়মুখী করার উদ্দেশ্যে ট্রাস্টের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের অভিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে এ নাস্তা বিতরণ করা হয়। এসব বিদ্যালয় গিয়ে ট্রাস্টের প্রতিনিধিরা শিক্ষার্থীদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন।

নাস্তা বিতরণকালে উপস্থিত ছিলেন, অভিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী দস্তিদা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, ট্রাস্টের প্রতিনিধি আব্দুস সাত্তার, জাহিদ হাসান খাঁন প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অধ্যক্ষ এম এ সাত্তার ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। এছাড়াও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।