নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।