লক্ষ্মীপুরে পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে নুরুল ইসলাম নুরু নামের ৬৫ বছর বয়সের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল এলাকা থেকে ওই বৃদ্ধার মরদহে উদ্ধার করা হয়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ব্যাক্তি মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পুলিশ। তিনি চরমন্ডল এলাকার সোনা মিয়া হ্বাজী বাড়ীর মৃত সুলতান আহম্মেদের ছেলে।
নিহতের ছেলে আবদুর রহিম জানায়, তার বাবা নুরুল ইসলাম একজন মানষিক রোগী। সোমবার গভীর রাতে সবার অজান্তে বাড়ী থেকে বের হয়ে যান তিনি।
এর পর অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে বাড়ীর পাশ^বর্তী রমজান আলী হ্বাজী বাড়ীর পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতের মরদেহে আঘাতে কোন চিহৃ পাওয়া যায়নি। সে একজন মানুষিক ভারসাম্যহীন ছিল বলে শুনেছি। ধারণা করা হচ্ছে রাতে পুকুরের পানিতে ডুবে মারা যান তিনি।