লক্ষ্মীপুর পৌর শহরে জনসাধারণ কম আতঙ্ক বেশি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে লক্ষ্মীপুরেও।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজারে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত যানচলাচল দেখা যায়নি। জনসাধারণ দেখা গেছে খুবই কম। আতংকে বিরাজ করছে পৌর শহরবাসী।

ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও নেই কোন রকম ক্রেতা। এদিকে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশসহ আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন মোড়ে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন