নৌকায় ভোট চেয়ে রায়পুরে ছাত্রলীগের প্রচারণা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০১৮ ১০:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নৌকার ভোট চেয়ে প্রচারণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উদ্যোগে মিতালি বাজারে এ প্রচারনা করা হয়।

এসময় আওয়ামী লীগের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন হাওলাদার, যুবলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিয়াদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক রিংকু,প্রচার সম্পাদক সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন