তোরাবগঞ্জে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০১৭ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে কমলনগরের তোরাবগঞ্জে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার তোরাবগঞ্জের নুর ছাহেরা মার্কেটে নতুন এ শাখার কার্যক্রম শুরু করা হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী শাখাটির উদ্বোধন করেন। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল ইসলাম, লক্ষ্মীপুরের ব্যবস্থাপক তানভির হোসাইন চৌধুরী, রামগঞ্জের ব্যবস্থাপক শাহিদুল রহমান, কুমিল্লার ব্যবস্থাপক শামছুল করিম, স্থানীয় চরলরেঞ্চ ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন ও শিক্ষক জাহিদ হোসাইন ফারুকী প্রমূখ।

বক্তারা বলেন, দেশের তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজ করছে। উন্নত গ্রাহক সেবা ও লেনদেনের সুযোগ-সুবিধা প্রদানে ব্যাংকটি বদ্ধপরিকর। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন