দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৭ ২:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসাপাতেল পাঠানো হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন