রামগতিতে শিক্ষকদের সমন্বয় সভা
রামগতি সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সকালে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এসময় সদ্য যোগদানকৃত রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সংগঠনের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক সোহেল সামাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান।