লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচন বানচালের অভিযোগে প্রতিবাদ সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদ সভা করা হয়েছে।

রোববার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের উদ্যোগে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন বাজুসের লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান জুলাশ কুরী, জেনারেল সেক্রেটারী প্রার্থী পলাশ চন্দ্র কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অমিত নন্দিসহ প্রার্থীগন।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, কিছু কিছু প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ায় ভয়ে প্রত্যাশিত নির্বাচন বন্ধে উঠে পড়ে লেগেছে। সাধারণ ব্যবসায়ীরা যেকোন মূল্যে সম্মেলিত ভাবে এই ষড়যন্ত্র রুখে দিবে।

বাজুস লক্ষ্মীপুর জেলা কমিটির ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্য ওমর ফারুক বলেন, ২৪ সেপ্টেম্বর বাজুস জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ টি পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন