রামগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝিরগাও সড়কের প্রভিটা পার্ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল রহিম দাসপাড়া গ্রামের আলার বাড়ির কালু মিয়ার ছেলে ও স্থানীয় বেড়ি বাজারের ব্যাবসায়ী।

স্থানীয় জানায়, রহিম মোটরসাইকেল যোগে রামগঞ্জ থেকে বেড়ি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠা যাচ্ছিল। প্রভিটা পার্ক মোড়ে পৌঁছালে বিপরীদ দিক থেকে আশা দূতগামী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রহিম গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া সড়ক দুর্ঘটায় নিহতর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার আটক করা সম্ভব হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন