বাসস এ নিয়োগ পেলেন সাংবাদিক মামুন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা হিসেবে যোগদান করেছেন সাংবাদিক মামুনুর রশিদ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বাসসের সম্পাদক আবুল কালাম আজাদ মামুনুর রশিদকে লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা পদে নিয়োগপত্র দেন। এ ছাড়াও মামুন মোহনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

পেশাগত কাজে সহকর্মী সাংবাদিক ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা  চেয়েছেন তিনি। এরআগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন