সার্জেন্ট সোলায়মান চৌধুরীর বাবা নুরুল করিম আর নেই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ মার্চ, ২০১৮ ২:২৪ পূর্বাহ্ণ

মোহনানিউজ: লক্ষ্মীপুরের কমলগরের মোঃ নুরুল করিম ব্যাপারী আর নেই ( ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহির রাজিউন)।  শনিবার (১৭ মার্চ) রাত ১ টা ১৫ মিনিটে উপজেলার চর লরেঞ্চ গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরন করেন। তিনি হৃদয়ে কমলনগরের রচয়িতা সার্জেন্ট সোলায়মান চৌধুরীর বাবা। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবত রোগে ভোগছেন। পারিবারিক সিদ্ধান্তে  মোঃ নুরুল করিমের জানাযার  সময় নির্ধারণ হলে তা পাঠকদের জানিয়ে দিবে মোহনানিউজ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিসমিল্লাহ ডেকোটাইসের স্বত্তাধিকারী আব্দুল মতিন চৌধুরী, হাজীর হাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন আল ফারুকীসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন