লক্ষ্মীপুরে পর্ণোগ্রাফি ও কপিরাইটের অপরাধে গ্রেফতার ২৫
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পর্ণোগ্রাফি চলচিত্র ও সংগীত কপিরাইট আইনে ২৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বাংলাদেশ চলচিত্র, সংগীত কপিরাইট ও পর্ণোগ্রাফি বাণিজ্যের অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (২৮জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপটপ জব্ধ করা হয়।
রাতে লক্ষ্মীপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১১, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে অশ্লীল ভিডিও মেমোরীতে লোড করে ব্যবসা পরিচালনা করছে তারা। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌর মার্কেট, সুপার মার্কেট ও মজুচৌধুরীর হাট এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে র্যাব-১১। এসময় ২৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দোকান থেকে ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপ্টপ জব্ধ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৭) ধারার অপরাধে এবং বাংলাদেশ কপিরাইট আইন ২০০০(সংশোধনী) এর ৮২/৮৪ ধারার অপরাধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জাহিদ হোসেন, ইসমাইল হোসেন সোহাগ, মো. জহির আলম ভূইয়া বেলাল, ইব্রাহিম মাহিম, রথিন সুরসহ ২৫জন ব্যবসায়ী।
লক্ষ্মীপুর র্যাব -১১, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।