লক্ষ্মীপুর থেকে লঞ্চ চালুর দাবিতে এবার ‘টাইটানিক’ কবিতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর থেকে সদর ঘাটে লঞ্চ সার্ভিস চালুর দাবি এ অঞ্চলের ২০ লাখ মানুষের। এ দাবিতে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

এমন দাবিতে এবার আসছে ‘টাইটানিক’ কবিতা। যা রচনা করেন মানব প্রেমী কবি সোলায়মান চৌধুরী। তিনি কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের নুরুল করিম মিয়ার ছেলে। তার রচয়িতা কবিতার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো হৃদয়ে কমলনগর, একটু খানি কবর, বিমান, আক্ষেপ ইত্যাদি।

টাইটানিক কবিতাটির মাধ্যমে অবহেলিত এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ফুঁটিয়ে তোলা হয়। উল্লেখ করা হয় রামগতি,কমলনগর ও লক্ষ্মীপুর থেকে সদর ঘাটে লঞ্চ সার্ভিস চালুর দাবি। এছাড়াও সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (এমপি)র নিকট হৃদয় স্পর্শ করা ভাষায় এ দাবি জানানো হয়।

টাইটানিক কবিতার রচয়িতা সোলায়মান চৌধুরী বলেন, এ অঞ্চলের ২০ লাখ মানুষের প্রাণের দাবি নিয়ে কবিতাটি লিখেছি। শ্রীঘই প্রকাশ করা হবে। অনেক সময় নিয়ে এ কবিতাটি লেখা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (এমপি)র দৃষ্টি এ কবিতায় পড়লে সুফল পাবে বলে তার প্রত্যাশা।

কবিতাটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে) ‘সোলায়মান চৌধুরী’ নামের আইডিতে পাওয়া যাবে বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন