রায়পুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ অক্টোবর, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুর ক্লাবের উদ্যোগে আন্ত: স্কুল-মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার কলেজ পর্যায়ে সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠান হয়।

রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আমিন, সাবেক বিতার্কিক ও প্রভাষক তমালিকা চক্রবর্তী, আতাউর রহমান শাহীন প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন, সাবেক বিতার্কিক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামাল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, দৈনিক সংবাদের লক্ষ্মীপুর প্রতিনিধি মাসুদুর রহমান খান ভুট্টু, জাতীয় বিতার্কিক আজিজুর রহমান খান বুলবুল ও সাবেক বিতার্কিক ইমরান আহম্মেদ চৌধুরী।

এতে সেমিফাইনালে হায়দরগঞ্জ মডেল কলেজকে হারিয়ে রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজ এবং রায়পুর সরকারী কলেজকে হারিয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ফাইনালে উন্নীত হয়।

সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল “তত্ত্বাবধায়ক সরকার নয়, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে” ও “স্বল্পোন্নত দেশের জন্য বিশ^ায়ন আদতে কোন সুফল বয়ে আনতে পারেনি”।

দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন