রাজধানীতে স্কুলছাত্র খুন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ জুন, ২০১৮ ১০:২৫ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় দশম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (১৭) বরিশালের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে নন্দিপাড়া এলাকায় বসবাস করত।

নিহতের বন্ধু জয়নাল জানিয়েছে, এদিন বিকেলে তারা ১৫ জনের মতো একসঙ্গে মেলায় যাচ্ছিল। যাওয়ার সময় গোলারবাড়ির ওখানে ৭-৮ জন আল আমিনের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে বলতে পারি না। তবে আগে কোনো শত্রুতা থাকতে পারে।

সে আরো জানায়, আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা খিলগাঁওয়ে খবর পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন