পুলিশী অভিযানে আটক ১১: অধিকাংশই বিএনপির

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ১১ জন আটক। নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। 

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার বিএনপি কর্মী রুবেল হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলামসহ বিএনপি-যুবদল ও জামায়াতের ১১ নেতাকর্মী।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন মোহনানিউজকে জানান, যুবদলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আটক করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে কোন মামলা নেই। তাদের নিঃশর্ত মুক্তি যান বলেও জানান যুবদলের এ নেতা।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন মোহনানিউজকে জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকারীদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। নাশকতার পরিকল্পনাকারীদেরকে আটক অবহ্যত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন