বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার : ফরিদুন্নাহার লাইলী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে ঋণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। অব্যাহত রাখা হয়েছে কৃষি প্রণোদনা। কৃষি খাতের আরও অগ্রগতির জন্য নানা রকম প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার যেকোনে প্রতিকূল পরিস্থিতে কৃষকদের পাশে দাঁড়ায়, কৃষকের কল্যাণে কাজ করে।

শনিবার (১৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ফরিদুন্নাহার লাইলী আরও বলেন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে বর্ষা মৌসুমের জলাবদ্ধাতা নিরসন ও শুষ্ক মৌসুমে যাতে পর্যাপ্ত ইরি বোরো ও সয়াবিন আবাদ করা যায় সে লক্ষ্যে খাল খনন কার্যক্রম শুরু হচ্ছে। এতে এ অঞ্চলে ধান, সয়াবিন ও শাক-সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে; এছাড়াও সয়াবিন ভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনা চলছে বলেও জানান। এসময় তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, জহির উদ্দিন ও সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক সাইফুল হাসান পলাশ, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন