সড়কে জনসচেতনতা বৃদ্ধিতে লক্ষ্মীপুরে লিপলেট বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে অবহিতকরণের উদ্দ্যেশ্যে মানববন্ধন ও লিপলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ঢাকা-রায়পুর মহাসড়কের পুলিশ লাইনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সহকারি পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পঙ্কজ দেবনাথ, ডিআইওয়ান ইকবাল হোসেন, টিআই আব্দুল্লাহ আল মামুন, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা মোনায়েম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন