প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এতে করে স্বাধীনতা বিরোধীরা বিকৃত ইতিহাস তুলে ধরার সুযোগ পাবে না। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী জাতি স্বাধীনতা যোদ্ধে এক হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুরে জেলা পরিষদের মসজিদে মিলাদ শেষে মোনাজাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার প্রশান্তি কামনা করা হয়।

এসময় চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়; এটি একটি ইতিহাস। আজ বাঙালির হৃদয়বিদারক ও মর্মস্পর্শী শোকের দিন। ওই দিন নৃশংস হামলায় প্রাণ হারিয়েছিলেন বঙ্গবন্ধুর স্বপরিবার। আগস্ট মাসটি তাই বাংলাদেশের মানুষের কাছে শোকের মাসে পরিণত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, সদস্য মাহবুবুর রহমান, উপ-সহকারী মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত প্রমুখ।