টুমচরের মেহেদীকে ফিরে পেতে চায় পরিবার
নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মেহেদী ইসলাম এ্যানীকে (২২) ফিরে পেতে চায় তার পরিবার। হারিয়ে যাওয়ার তিনদিন পর রবিবার (১ জুলাই) সন্ধ্যায় মেহেদীর বাবা লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার নং-২৭।
এতে বলা হয়েছে গত ২৯ জুন বিকেলে ৩টায় মেহেদী বাড়ী হতে বের হয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে সহজ সরল প্রকৃতির ছেলে। গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফিট। তার মুখ গোলাকার এবং মুখে দাঁড়ি রয়েছে।
মেহেদীর বাবা মো: ইসমাইল জানান, ছেলেটি সহজ-সরল হওয়ায় ভুলে কোথাও গেছে। আমরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে এখনো সন্ধান পাইনি।