লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি
নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসায় ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করে।
ফাযিল ১ম বর্ষের আরিফুল ইসলামকে সভাপতি, আলিম ২য় বর্ষের নাহিদ হাসান অপুকে সহ-সভাপতি, একই বর্ষের ইয়াছিন আরাফাত প্রান্তকে সাধারণ সম্পাদক ও কাকন ক্বারীকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।
মাদ্রাসা ছাত্র লীগের নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় করার লক্ষে আগামী ১ বছরের জন্য এ কমিটি পূর্নাঙ্গ করা হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুুরী মাহমুদুন্নবী সোহেল জানান, দীর্ঘদিন যাবত মাদ্রসা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রম আরো গতিশীল করার জন্য কমিটি পূর্নাঙ্গ করা হয়েছে। এ কমিটির দায়িত্বশীল নেতারা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সক্রিয় করবে। শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল দেশ গঠনে অবদান রাখায় উৎসাহ মূলক বিভিন্ন সভার মাধ্যমে শিক্ষার্থীদের অবিহিত করবেন বলেও জানান ছাত্রলীগের এ নেতা।