জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ মার্চ, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি: “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নাটোরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজেন বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক শাহিনা খাতুন মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রিফ করেন।

অন্যান্যের মধ্যে নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আনিসুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সারাদেশের ন্যয় মাদকমুক্ত নাটোর গড়তে বর্তমান সরকারের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭০লক্ষ মাদকাসক্ত রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের মাদকসেবীদের মধ্যে ৮৮% যুবক। আর দেশে প্রতিদিন প্রায় ২০ লক্ষ ইয়াবা সেবন করছে মাদকাসক্তরা।

এছাড়া সভায় তিনি আরো জানান, ২০১৭সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলায় মোট ৭৬২টি অভিযান পরিচালনা করে। এরমধ্যে মোট মামলার সংখ্যা ২১৯টি। আসামী ২০ জন, গ্রেফতার ২৩১জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১০২টি। এছাড়া, ২৫৯৭পিচ ইয়াবা, ১০০গ্রাম হেরোইন, ডিনেচার্ড স্পিরিট ৭৪লিটার, নগদ ৭৬ হাজার ৬শত ২০টাকাসহ সবমিলিয়ে প্রায় ৩৫৭৮৩১০টাকা সমমূল্যের আলামত উদ্ধার করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন