বঙ্গবন্ধুর হত্যা বাঙালি জাতির মর্মস্পর্শী শোকে পরিণত হয়েছে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যা করায় বাঙ্গালী জাতির সবচেয়ে বড় হৃদয়বিদারক ও মর্মস্পর্শী শোকে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু ছিল জাতির সম্পদ। তার পলাতক খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি এ জাতির।

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর স্বপরিবারের জন্য দোয়া করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন