চলে গেলেন মুক্তিযোদ্ধা কাজল কান্তি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০১৮ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা কাজল কান্তি দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, বৃহস্পতিবার সকালে তিনি ব্যক্তিগত কাজে লক্ষ্মীপুর জেলা প্রশাসক প্রাঙ্গণে যান। এসময় তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার অন্তস্টিক্রিয়া শুক্রবার সকাল ১০টায় লক্ষ্মীপুর টাউন হল সংলগ্ন নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ে অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ভুমিকা রাখেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল (এমপি), জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র এমএ তাহেরসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠক, সামাজিক, রাজনীতি ও সাংস্কৃতি ব্যক্তিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন