যুবদল নেতা লিংকন ঢাকায় আটক
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার বিকেলে ঢাকা বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি রেজউল করিম লিটন।এসময় তিনি লিংকনের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।