লক্ষ্মীপুরে প্রয়াত সাংবাদিক মালেকের পরিবারের পাশে মন্ত্রী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক এম এ মালেকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল।

শনিবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের সমসেরাবাদ এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় তার পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
প্রসঙ্গত, ৯ এপ্রিল বার্ধক্যজনিত কারণে প্রবীণ সাংবাদিক এম এ মালেক ইন্তেকাল করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন