জনগণকে উত্তম সেবা প্রদান করতে হবে : লক্ষ্মীপুরের ডিসি
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ।
এসময় ডিসি বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে জেলার সকল রাস্তাঘাট সংস্কার করতে হবে। বাজার স্থীতিশীল রাখতে হবে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সীমাবদ্ধতার মধ্যেও জনগণকে উত্তম সেবা প্রদানে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকল ভালোকে গ্রহণ ও খারাপকে বর্জন করতে হবে।