লক্ষ্মীপুরে আহত সাংবাদিক হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: লক্ষ্মীপুরে ভিডিও ফুটেজ ধারণ করার সময় দুইজন সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
এমন ভিডিও ধারণ করতে গেলে মাছরাঙ্গা টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল ও অনলাইন জেটিভির প্রতিনিধি রুবেল হোসেনকে পিটিয়ে ক্যামেরা নিয়ে যায়।
পরে আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শাকের মোহাম্মদ রাসেলের মাথায় জখম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন।
পরে পুলিশ গিয়ে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে লক্ষ্মীপুর শহরে পুলিশ ও বিজিবি টহল জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ।