চন্দ্রগঞ্জে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ জুন, ২০১৮ ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুন) বিকেলে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে রাত ৮টা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় দ্রুতগামী ইকোনো সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত ওই নারীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন