বশিকপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের মাদ্রসাতুল বানাত আল ইসলামিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান হয়েছে। একই সাথে বার্ষিক পুরস্কারও করা হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ এনায়েত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোঃ নোমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা মোঃ কায়কোবাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ এ.বি.এস.এম কবির হোসেন।
মাদ্রাসার শিক্ষক মোঃ জহির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লক্ষ করে এমপি নোমান বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বাংলাদেশ। পড়ালেখার পাশাপাশি চরিত্র ও মানবিক গুণাবলিতে যোগ্য মানুষ হতে হবে।
কারণ তোমরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন পল্লী বন্ধু হোসাইন মোঃ এরশাদ ইসলামি মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাই তিনি শুক্রবারকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেন। ভবিষ্যৎতে ও জনগণের সেবা করার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম.আর মাসুদ সহ জাতীয় পার্টির জেলা নেত্রীবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।