‘এমপি আবদুল্লাহ কখনো আওয়ামী লীগ করেনি’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০১৮ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: “এমপি আবদুল্লাহ কখনো আওয়ামীলীগ করেনি। সে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিল। জাসদ করেছে এবং বিএনপির লোক ছিল। সময়ের কারণে সে আওয়ামীগের টিকেটে এমপি হয়েছে। নিজে সুবিধা নিচ্ছে। দলের নেতাকর্মীদের খবর রাখছেন না। তাই আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সে সম্মান করতে জানেনা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী কমলনগর উপজেলা কৃষকলীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, জেলা আওয়ামলীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, জেলা আওয়ামলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ এবং কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা আশরাফুজ জামান রাসেল প্রমুখ।

এবিষয়ে জানতে চাইলে রামগতি-কমলনগর সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাড়ীতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো। ফরিদুন্নাহার লাইলী আমার সম্পর্কে যা বলেছেন সবই মিথ্যা এবং প্রমাণহীন। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের একজন কর্মী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন