জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক ইয়ূথ কনফারেন্স

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ অক্টোবর, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক ইয়ূথ কনফারেন্স হয়েছে।রবিবার বিকেলে জেলা পরিষদের সেমিনার কক্ষে সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠানটি হয়।

সংগঠনের সদর উপজেলা আহবায়ক কাজী ওসমান মোশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ আবু জাফর , সরকারি কলেজের  ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ভুইয়া তপন, জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক মাহবুব, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহীন আলম, সহ-সভাপতি এ কে এম মাহাবুবুর রশিদ চৌধুরী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।

এসময় বক্তারা, জলবায়ু এবং পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন সচেতনতা মূলক বিভিন্ন কাজ করার নির্দেশনা দেয় সংগঠনের সদস্যদের। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যবহার না করার প্রতি আহবান জানান তারা। জলবায়ু পরিবর্তনে সরকার কর্তৃক বাজেটের যথাযথ বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা করার জন্য সরকার সহ সকলের দৃষ্টি আর্কশন করেন। পরিবেশ উন্নয়নের জন্য প্রচুর বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করেন।

ইয়ূথ কনফারেন্সে জেলার প্রায় ২শ যুব অংশগ্রন করেন। সংগঠনের অন্যতম সদস্য মারজাহান চৌধুরী সিমুর উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন সম্পাদক এড.হাসান মাহমুদ, সদর সদস্য সচিব হৃদয় কর্মকার কনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন