যুবকদের সম্পদে পরিণত করেছে শেখ হাসিনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০১৮ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, শেখ হাসিনার সরকার যুবকদের সম্পদে পরিণত করেছে। দেশের বেকারত্বদুরী করনে ভুমিকা রাখছেন এ সরকার। যোগ্যতা অনুযায়ী চাকরী দেওয়া হচ্ছে। দেশ উন্নয়নশীলে পরিণত হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করছেন সরকার।

লক্ষ্মীপুর সদরে যুব উন্নয়নের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর অস্থায়ী কর্মসংস্থানের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুজ্জামান ও কম্পিউটার প্রশিক্ষক আবুল কাশেম প্রমুখ।

আয়োজনরা জানায়,বেকারত্ব দূরীকরণের পাশাপাশি যুবক সমাজকে স্বাবলম্বী করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এখানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ শেষে ৩৬৮ জন প্রশিক্ষণার্থীকে দুই বছরের জন্য ছয় হাজার টাকা বেতনে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন