ইমরান এইচ সরকারের বিবাহ বিচ্ছেদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০১৮ ১০:৩১ অপরাহ্ণ

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাকালে শিক্ষামন্ত্রী নিজেই এমন তথ্য জানান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির পেছনে ইমরান এইচ সরকারের ইন্ধন আছে বলে মন্ত্রিসভায় আলোচনা হয়। ইমরান এইচ সরকার শিক্ষামন্ত্রীর মেয়ের জামাই বলে বিষয়টি নিয়ে কথা ওঠে।

শিক্ষামন্ত্রী অন্যান্য মন্ত্রীদের উদ্দেশে বলেন, ইমরান এইচ সরকারের সঙ্গে আমার পরিবারের বর্তমানে কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। গত তিনমাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন