শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদের আয়োজন করেছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী বজলুর রহমান জামে মসজিদে এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত হয়।
অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের নির্দেশে এ আয়োজন বাস্তবায়ন করেন ট্রাস্টের প্রতিনিধিরা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ আরো অনেকে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের প্রত্যন্ত এ গ্রামের মানুষদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করায় আনন্দিত স্থানীয়রা।