বাংলাদেশের সাফল্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে প্রাথমিক পর্যায়ে উত্তরণ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে ও পৃথকভাবে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিন করে।
পরে পৃথক সভা ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ডা.মোস্তফা খালেদ, কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো: গোলাম মোস্তফা, র্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা প্রমুখ।
শোভাযাত্রায় জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন।