বঙ্গবন্ধুর জন্মদিনে রায়পুর ছাত্রলীগের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ মার্চ, ২০১৮ ১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেন উপজেলা ছাত্রলীগ। শনিবার (১৭ মার্চ) দুপুরে রায়পুর উপজেলা ছা্ত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উদ্যোগে উপজেলার ১৩ টি প্রথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় এ প্রতিযোগিতা দেওয়া হয়েছে।

এতে ১৮ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক পাঠান, জেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক মহসীন পাটওয়ারী, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মোল্লা, আরিফ বাহাদুর, মাসুদ পারভেজ, ৩নং ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাছেল ও রিংকুপ্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন