লক্ষ্মীপুরে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ কর্মসুচি পালন করছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদ প্রমুখ।