রায়পুর সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০১৮ ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক ফোরামের ২০১৮-১৯ সনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে ফোরামের অস্থায়ী কার্যালয় গাজী কমপ্লেক্স এ নির্বাচন সম্পন্ন হয়।

এতে দৈনিক খবরপত্র’র রায়পুর প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধার সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।

অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি- আবু মুছা মোহন (দৈনিক যোগাযোগ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক- অ আ আবির আকাশ (দৈনিক উত্তরদক্ষিণ ও প্রথম ভোর) সাংগঠনিক সম্পাদক- মোঃ মামুনুর রশিদ (দৈনিক খবর বাংলাদেশ) অর্থ সম্পাদক- শাহাদাত হোসাইন সাদিক (দৈনিক মুক্তিযোদ্ধার কন্ঠ) দপ্তর সম্পাদক- মোঃ জাকির হোসেন ( দৈনিক নতুন দিন ও দৈনিক আলোকিত নোয়াখালী) নির্বাহী সদস্য- রিয়াদ পাটোয়ারী ( সময় বাংলা অন লাইন টিভি) নির্বাহী সদস্য- ফরিদ উদ্দিন আহম্মেদ (দৈনিক বর্তমান লক্ষীপুর) মোঃ আলমগীর হোসেন সহ-সম্পাদক (দ্যা ভয়েস অব বাংলা) সাধারণ সদস্য- জহির রহমান ( বিডি কারেন্ট নিউজ ২৪.কম) নুর রহমান লিটন ( দৈনিক ভোরের প্রভাত) মাহমুদুন্নবী সুমন ( দৈনিক ঘোষনা, টিটিভি) আনোয়ার হোসাইন ( দৈনিক সন্ধ্যা বানী) নজির আহম্মেদ ( দৈনিক জাতীয় অর্থনীতি ও দৈনিক ডেসটিনি)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন