উইনার্স গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০১৮ ১১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরে উইনার্স ক্লাবের আয়োজনে উইনার্স গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে শহরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী খেলায় সেইভ আওয়ার লাইফ (সোল) ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট(১) মুখোমুখি হয়।

এ টুর্ণামেন্টে ৪টি গ্রুপে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। বক্তরা এসময় বলেন, খেলাধূলার সাথে সম্পৃক্ত রাখার মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্তিসহ অন্যান্য অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই এমন আয়োজনকে আমরা সব সময় সাধুবাদ জানাই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন