বৈশাখী টিভির যুগ পূর্তিতে লক্ষ্মীপুরে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির একযুগ পূর্তিতে লক্ষ্মীপুরে র্যালি আলোচনা সভা ও কেক কেটে মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাবে ভোরের ডাকের জেলা প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে ও বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন ও রায়পুর পৌর আ’লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তিতে শুভ কামনা করেন।
এসময় উপস্তিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূইয়া আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন চৌধুরী, জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক মো. শাহজাহান কামালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে বক্তরা জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে বৈশাখী টেলিভিশন গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ তম বছরে পদার্পন করেছে। বেসরকারী এই চ্যালেনটি এরই মধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। বৈশাখী টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ ও বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেনও বক্তারা।