সমস্যা-সম্ভাবনা তুলে ধরতেই মোহনানিউজের যাত্রা : সাজ্জাদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৭ ১১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, নিউজের জন্য এখন আর একদিন অপেক্ষা করতে হয় না। নিউজ প্রেরণের পর তাৎক্ষনিক আপডেট হয়। লক্ষ্মীপুরের সব নিউজ জাতীয় গণমাধ্যমে প্রচার করা সম্ভব হয়ে উঠে না। তাই সমস্যা-সম্ভাবনা তুলে ধরতেই মোহনানিউজের যাত্রা।
অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতন প্লাজার অস্থায়ী কার্যালয়ে মোহনানিউজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন