সোলায়মান চৌধুরীর “কালো বউ”

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ মে, ২০১৮ ৭:০৭ অপরাহ্ণ

আমার জন্য মা বউ আনলো
দেখতে কিন্তু কালো।
এ বউ দিয়ে জ্বালাবে নাকি
আঁধার ঘরের আলো//

মা আমায় বুঝাতো বাবা
চোখ কালো কোরানের হরফ কালো
মায়ের চাঁপে মনকে বলি দেখি কিছুদিন
লাগে যদি একটু ভালো//

আজ আলোকিত ঘর হলো সংসার হলো
চরিত্রবান সেই বউ আজ শাশুড়ি হলো
আশায় আছি এ বউটি নিয়ে
জান্নাতে থাকবো লাগবে ভালো //

এখন মা ঐ কবরে তার দোয়ায় আছি ভালো মায়ের কথাই সত্যি হলো
নদীর পানি ঘোলাও ভালো
জাতের মেয়ে কালোও ভালো//

 

লেখেছেন: সোলায়মান চৌধুরী।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন